বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। আমি জানি না সে বেঁচে আছে না মারা গেছে। একজন মা হিসেবে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। বুকফাটা কান্না আর চোখের জলে এমন আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেন নওগাঁর বদলগাছী উপজেলার এক অসহায় মা।
নিখোঁজ ১৩ বছর বয়সি স্কুলছাত্রীকে ফিরে পাওয়ার দাবিতে গতকাল রবিবার সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা নেসপাতি বেগম লিখিত বক্তব্যে জানান, তার মেয়ে নাছরিন আক্তার (১৩) কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত ৭ জুন সকালে প্রতিদিনের মতো কোচিং ও স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি।
সংবাদ সম্মেলনে নেসপাতি বেগম অভিযোগ করেন, ঘটনার মূল অভিযুক্ত তার প্রতিবেশী রায়হান হোসেন (২৫)। এছাড়া বেলাল হোসেন (৫২), শিরিন আক্তার (৪৫) ও সুমন হোসেন (২৮) তাকে সহযোগিতা করে বলেও তিনি দাবি করেন।
বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, ভিকটিমকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
"







































