সংক্ষিপ্ত সংবাদ

চিত্রাঙ্কন
ঝিনাইদহ প্রতিনিধি
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে ঝিনাইদহে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার ৮টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। দুপ্রক জেলা শাখার সভাপতি প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় উপস্থিত ছিলেন কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহম্মেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক’র সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ।
মুক্ত আলোচনা
নেত্রকোনা প্রতিনিধি
স্থানীয় পর্যায়ে সুস্থধারার চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র চর্চার প্রসারে নেত্রকোনায় এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রেসক্লাব হলরুমে নেত্রকোনা চলচ্চিত্র পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা মৃত্যুঞ্জয় রায় (সেন্টু রায়) ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. পারভীন জলী, চলচ্চিত্র শিক্ষক, নির্মাতা ও গবেষক সাজেদুল ইসলাম, ‘উত্তরাকাশ’র সম্পাদক ও নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
পুরস্কার বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনছুর আলমগীর। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। জেলা পর্যায়ের এ আয়োজনে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৭টি টিম অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সংবর্ধনা
ইসলামপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরে আলম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও নাজমুল হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহসভাপতি এ কে এম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল প্রমুখ।
প্রশিক্ষণ
হাজীগঞ্জ প্রতিনিধি
ব্র্যাকের হাজীগঞ্জ শাখায় উপকারভোগীদের হাঁস-মুরগি পালন ও মাছ চাষবিষয়ক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণর্থীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়েছে। গতকাল ব্র্যাকের হাজীগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়। এ সময় ব্র্যাকের হাজীগঞ্জের এরিয়া ম্যানেজার (দাবি) ইকবাল হোসেন, এরিয়া ম্যানেজার (প্রগতি) মিন্টু কুমার বিশ্বাস, উপজেলা অ্যাকাউন্টস্ ম্যানেজার বাপ্পী হালদার, সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার (দাবি) বাবুল চন্দ্র রায় ও ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) শওকত জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
"







































