পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে স্টার্টআপ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পঞ্চগড়ে জেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী।
আরো বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এএসএম মাজেদ উর রহমান। অনুষ্ঠানে প্রতি উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে ১০০ জন শিক্ষক এবং সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এছাড়া ৫টি উপজেলা থেকে প্রথম স্থান অধিকার করা ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং এবং জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় অধিকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসক জেলা পর্যায়ে অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
"







































