কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

  ১৪ জুন, ২০২৬

জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত হাসপাতালে ভর্তি

দিনাজপুরের কাহারোলে জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গত শুক্রবার উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাসির উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম বলেন, আমার বাবা-মা উভয়ে ডায়াবেটিকসের রোগী হওয়ায় প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সকাল ৭টায় বাড়ি থেকে পাকা সড়ক দিয়ে বাড়ির কাছে উত্তর মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ দিয়ে হাঁটাহাঁটি করে বাড়ির দিকে ফিরে আসার সময় আমাদের প্রতিপক্ষ বুধু রাম মুরমুসহ কয়েকজন মিলে আমার বাবা-মায়ের পথরোধ করে বিরোধপূর্ণ জমির কাছে নিয়ে গিয়ে আমার বাবা বাসির (৬২) ও মা পিয়ারা বেগমকে (৪৯) একপর্যায়ে ব্যাপক মারধর শুরু করলে স্থানীয়রা আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং আমার মাকে মারধর করে বিরোধপূর্ণ জমির পশ্চিম পাশের্^ বিদুতের খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতন করে এবং স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে স্বামী-স্ত্রী উভয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এজাহারে কাজ চলছে। রবিবার আমি ও আমার সার্কেল স্যারসহ ঘটনাস্থল উত্তর মহেশপুর এলাকায় পরিদর্শনে যাবো। পরিদর্শন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়