ঝিনাইদহ প্রতিনিধি
১৪ জুন, ২০২৬
বিরোধের জের
মহাসড়কে অবরোধ বাস-ইজিবাইক শ্রমিকদের

ঝিনাইদহে বাস ও ইজিবাইক শ্রমিকদের পূর্ব বিরোধের জেরে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাস ও ইজিবাইক শ্রমিকরা।
বাস মালিকরা জানায়, মহাসড়কে থ্রিহুইলার চালচল সম্পূর্ণ নিষেধ থাকা সত্বেও দীর্ঘদিন ধরে এ সড়কে থ্রিহুইলার চলাচল করছে এতে করে প্রায়সই ঘটছে সড়ক দূর্ঘটনা। এ কারণে মাঝে মধ্যে সংঘর্ষও হয় দুপক্ষের।
এছাড়াও ইজিবাইকে যাত্রি উঠানোর ফলে বাসে কমেছে যাত্রী এতেকরে বাস মালিকদের গুনতে হচ্ছে লোকশান। এরই সূত্রধরে আজ বাস শ্রমিকরা ইজিবাইক চলাচলে বাধা দিলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তারই রেশ ধরে দুপক্ষ ঝিনাইদহ মহাসড়কে থ্রিহুইলার ও বাস আড়াআড়ি করে সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































