হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
হাজীগঞ্জেই থাকছেন ইউএনও ইবনে আল জায়েদ হোসেন

বদলির আদেশ বাতিল করায় চাঁদপুরের হাজীগঞ্জেই থাকছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। গত সোমবার (১৫ জুন) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বারিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১০ জুন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা বরকল উপজেলায় পদায়ন করা হয়। পদায়নের ওই আদেশটি সোমবার (১৫ জুন) বাতিল করায় তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত থাকবেন। বিসিএস ৩৬ ব্যাচের এই কর্মকর্তা গতবছরের ২৯ জানুয়ারী নোয়াখালি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এদিকে হঠাৎ করে ‘ইউএনও’ মো. ইবনে আল জায়েদ হোসেনের হাজীগঞ্জ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বদলি হওয়ার আদেশটি অনেকেই মেনে নিতে পারেনি। ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর বদলির আদেশটি ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পোস্টে কমেন্টকারীদের মধ্যে এক তৃতীয়াংশ ব্যক্তিই তাঁকে হাজীগঞ্জে থাকার অভিমত ব্যক্তি করেন। তাঁর বদলির আদেশটি বাতিল করায় জনমনের প্রত্যাশা পূরণ হলো।
"







































