ক্রীড়া ডেস্ক

  ৮ ঘণ্টা আগে

মাঠে নামতে ‘প্রস্তুত’ নেইমার

চোট কাটিয়ে অনুশীলনে ফেরা নেইমার কাজ শুরু করেছেন পুরোদমে। টেকটিক্যাল সেশনেও অংশ নিয়েছেন। সতীর্থ গাব্রিয়েল মার্তেনেল্লি বলেছেন, ভালো অবস্থায় আছেন নেইমার। তাতে উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের পরের ম্যাচে এই তারকার খেলার সম্ভাবনা বাড়ছে।

‘সি’ গ্রুপে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে গ্রুপে শীর্ষে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের পয়েন্ট ৩, গ্রুপে অবস্থান তৃতীয়

২০২৩ সালে সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে এরপর থেকেই ভুগছেন তিনি। হলুদ জার্সি আর গায়ে জড়াতে পারেননি

৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ডের ক্লাবেও সময়টা ভালো যায়নি। সৌদি আরবে গিয়ে এবং ব্রাজিলে ফিরেও ধুঁকতে হয় তাকে। তবে, গত বছর ঘরের ক্লাব সান্তোসে ফিরে, থমকে থাকা ক্যারিয়ারে গতি ফেরাতে সচেষ্ট হন নেইমার।

এ বছরে সান্তোসের হয়ে খেলা ১৫ ম্যাচে ৬ গোল করেছেন নেইমার, অ্যাসিস্টও আছে ৪টি। তবে, গত ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর কখনোই টানা চার ম্যাচ খেলতে পারেননি বার্সেলোনার এই সাবেক তারকা।

আলোচনা-সমালোচনা সত্ত্বেও নেইমারকে নিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের দল দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অবশ্য, এখনো মাঠে নামা হয়নি তার। দলের মরক্কোর বিপক্ষে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়, তিনি দেখেছেন বেঞ্চে বসে।

বেঞ্চ থেকে মাঠে নামার পথটা তৈরি হয়, ক’দিন আগে নেইমার অনুশীলনে ফিরলে। স্কটল্যান্ড ম্যাচ সামনে রেখে সোমবার হওয়া টেকটিক্যাল সেশনেও ছিলেন তিনি।

তাতে, দলের সর্বোচ্চ গোলদাতার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। সতীর্থ মার্তিনেল্লি দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত।

‘সে খুবই উঁচু পর্যায়ের পারফরম্যান্স করেছে (অনুশীলনে) এবং আপনারা আজকের ট্রেনিং সেশনে তার তীব্রতা দেখেছেন। আমাদের সঙ্গে থাকার জন্য সে কতটা আগ্রহী, সেটা আপনারা দেখেছেন। তার মান প্রশ্নাতীত।’

‘তবে, সে খেলবে কিনা, এই প্রশ্নটা কোচের জন্য (উত্তর কোচের কাছে), কিন্তু আমি মনে করি, সে দারুণ অবস্থায় আছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়