ক্রীড়া ডেস্ক

  ১৯ জুন, ২০২৬

ব্রাজিল ডিফেন্ডার দানিলো

আর্জেন্টিনা-ফ্রান্সের চেয়ে আমরা পিছিয়ে

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেই ম্যাচে দলের প্রথমার্ধের পারফরমেন্স নিয়ে শঙ্কিত ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। একইসঙ্গে দলের শক্তির সীমাবদ্ধতা নিয়ে কোনো লুকোচুরি না করে অকপটে স্বীকার করেছেন, খেলার পরিপক্বতার দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ফ্রান্সের চেয়ে তারা অনেকটাই পিছিয়ে আছেন।

শনিবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে নিউ জার্সিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন দানিলো। সেখানে মরক্কো ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের হতশ্রী পারফরমেন্স নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, প্রথমার্ধের পারফরমেন্স নিয়ে শঙ্কার অবকাশ আছে। আমাদের নিজেদের ভেতরেই অনেক বড় প্রত্যাশা ছিল যে, আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করব, বল দখলে রাখব। কিন্তু মাঠে তার উল্টোটা ঘটল। আমরা কৌশলগত ও মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম।’ দলের বর্তমান অবস্থান নিয়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির এই সাবেক ফুল-ব্যাক বলেন, ‘আমি দলের সবাইকে বলেছি, আমাদের দলে এখনো ফ্রান্স বা আর্জেন্টিনার মতো পরিপক্বতা আসেনি। তবে তার মানে এই নয় যে, আমরা বিশ্বকাপে অনেকদূর যেতে পারব না। আমাদের বাস্তবতাকে মেনে নিয়েই সামনে এগোতে হবে।’ পদ্ধতিগত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমাদের হয়তো হাই-প্রেসিং ফুটবল থেকে সরে আসতে হবে।

প্রতিপক্ষকে বলের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। এটিই পরিপক্বতা। আমাদের ভিনিসিয়ুস, রাফিনিয়া, এন্দ্রিকদের মতো গোলস্কোরার আছে। আমরা হয়তো ম্যাচে কিছুটা ভুগব, কিন্তু সুযোগ পেলেই বল জালে জড়িয়ে জয় ছিনিয়ে আনব।’ প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে নিয়ে দানিলো বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। কোচ কার্লো আনচেলত্তির গুডবুকে এই তরুণ নেই- এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলের এক দুর্লভ রত্ন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়