নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুন, ২০২৬

হাম উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

দেশে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন শিশু। গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরো ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৬৬১ জন শিশুর ?মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১১১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৬ জন। এ সময়ে ৮৭২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৩ হাজার ২৭৭ রোগী। যাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়