নিজস্ব প্রতিবেদক
মোবাইলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুনবেন আইজিপি

দেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। পুলিশের রয়েছে অনেক সাফল্যগাঁথা ও গৌরবময় ইতিহাস। তবে মুষ্টিমেয় পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও কর্মকা-ের জন্য মøান হতে বসেছে সব সাফল্য। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ খোলা হয়েছে। আইজিপিস কমপ্লেইন সেলে সাধারণ মানুষ অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের অপেশাদার কর্মকা-ের জন্য ভুক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দেবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকে। জনসাধারণ পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকা- সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং পড়সঢ়ষধরহ@ঢ়ড়ষরপব.মড়া.নফ ই-মেইলে এ অভিযোগ করতে পারবেন। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজির (ডিঅ্যান্ডপিএস-১) তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।
"








































