আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জুন, ২০২৬

হরমুজে মার্কিন অবরোধ ডিঙিয়ে গেল ইরানের ৩ ট্যাংকার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর পর আরও আলোচনা শুরু হবে শুক্রবার। তবে তার দুই দিন আগেই ইরানের তেল বহনকারী কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে একটি জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তেল পরিবহন ও সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকার্স বুধবার জানিয়েছে, ডিজিটাল ট্র্যাকিং তথ্য এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যাচাই করে তারা ইরানের ‘দুই মাসের মধ্যে প্রথম অপরিশোধিত তেল রপ্তানি’ শনাক্ত করেছে।

যুদ্ধ অবসানের চূড়ান্ত সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক পর্বত রিসোর্টে শুরু হওয়ার কথা রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়