আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ
মাধবপুরের সমাজ সংস্কারক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বারাচান্দুরা দেব জমিদার বাড়ির নবম বংশধর ব্রজেন্দ্র চন্দ্র দেব। একজন সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। একজন সৎ, নীতিবান এবং উদার সমাজ সংস্কারক ছিলেন। ছোট বেলা থেকেই তিনি অসহায়-দুঃখী মানুষের পাশে থেকেছেন। তার কথা এলাকার সুশীল সমাজ ছাড়াও রয়েছে এলাকার তরুণ-নবীন-প্রবীণদের মুখে মুখে। ১৯৯৭ সালের ১৩ জানুয়ারি ৬৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, ব্রজেন্দ্র চন্দ্র দেব ১৯৩২ সালের ১৫ মার্চ সম্ভ্রান্ত দেব জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজকুমার চন্দ্র দেব ছিলেন দেব জমিদার বাড়ির অষ্টম বংশধর। মা মাতঙ্গী দেবী। এই জমিদার বাড়ির প্রথম জমিদার ছিলেন রাজেন্দ্র চন্দ্র দেব। তৎকালীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে ১৮৫৭ সালে সিপাহীরা বিদ্রোহ শুরু করেন। যা ইতিহাসে সিপাহি বিদ্রোহ নামে পরিচিত। রাজেন্দ্র চন্দ্র দেব সিপাহি বিদ্রোহের সঙ্গে জড়িয়ে পড়েন। ব্রিটিশদের ধরপাকড়ের কারণে তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের অন্তর্গত বারাচান্দুরায় জমিদার বাড়ি স্থাপন করেন ও পরবর্তীতে জমিদারিত্ব লাভ করলেন। এই জমিদার বাড়ির নবম বংশধর হলেন ব্রজেন্দ্র চন্দ্র দেব। তার বাবা রাজকুমার চন্দ্র দেব ব্যবসায়িক সূত্রে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার অন্তর্গত ফান্দাউক বাজারে। রাজকুমার দেব মারা গেলে পরিবারের হাল ধরার জন্য ব্যবসা শুরু করেন ব্রজেন্দ্র চন্দ্র দেব। তিনি স্থানীয় ফান্দাউক বাজারে তামা-কাসা-পিতলের জিনিসপত্রের ব্যবসা করে বেশ সুনাম অর্জন করেন।
ব্রজেন্দ্র চন্দ্র দেবের ছেলে কাজল চন্দ্র দেব বলেন, ‘১৯৮৮ সালের বন্যায় নিজ এলাকায় ও বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে প্রায় সা তদিন হেঁটে ও নৌকাযোগে বিভিন্ন স্থানের খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন ব্রজেন্দ্র চন্দ্র দেব। বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে ভূমিকা রেখেছিল তিনি।
"








































