reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০২২

হঠাৎ কেন ওজন কমছে

শরীরের ওজন হঠাৎ কমতে থাকলে তখনি শুরু হয় নানা ধরনের শারীরিক সমস্যা। সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেক সময়ে দেখা যায় কোনও রকম পরিশ্রম ছাড়াই শরীরের ওজন কমে যাচ্ছে। অনিচ্ছাকৃত এই ওজন হ্রাস কিন্তু শরীরের জন্য একেবারেই ভাল নয়।

যেসব কারণে অনিচ্ছাকৃত ওজন হ্রাস পেতে পারে

) ডায়াবেটিস : রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে ওজন কমতে পারে। ডায়াবেটিক রোগীদের মধ্যে ওজন কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। ডায়াবেটিস হলে রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যায়।

) মানসিক চাপ : ব্যক্তিগত, সামাজিক কিংবা অফিসের কাজের চাপে মানসিক উদ্বেগ বেড়ে গেছে। এতে স্ট্রেস হরমোন বিপাক হারের উপর প্রভাব ফেলে। বিপাক ক্রিয়া আবার শরীরের ওজন নিয়ন্ত্রণ করে। ফলে বিপাক ক্রিয়ার অস্বাভাবিকতায় বাড়তে পারে ওজন।

) হৃদ্যন্ত্রের সমস্যা : হৃদ্যন্ত্রের কোনও জটিলতা থাকলে শরীরে পেশী, চর্বি, হাড়-সহ প্রয়োজনীয় অনেক জিনিসের অপচয় ঘটে। ফলে শরীরের ওজন কমতে থাকে।

) ক্যানসার : ক্যানসারে প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল ওজন কমে যাওয়া। বিশেষ করে খাদ্যনালী, পাকস্থলী, অগ্ন্যাশয়, ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রের ওজন হ্রাস পাওয়ার প্রবণতা বেশি থাকে।

) ডিমেনশিয়া : ডিমেনশিয়ার ওষুধের প্রভাবেও হ্রাস পেতে পারে ওজন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওজন,শরীর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়