২১ এপ্রিল, ২০২৫
আজ বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস

বিশ্বব্যাপী আজ (২১ এপ্রিল) পালিত হচ্ছে সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস। জাতিসংঘ ২০১৮ সাল থেকে প্রতি বছর এই দিনটি উদযাপন করছে।
মানবজাতির টেকসই উন্নয়নে নতুন চিন্তা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরতেই দিনটি ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিশ্বকে এগিয়ে নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সৃজনশীলতা ও উদ্ভাবন। মানবসমাজের জটিল সমস্যার কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানে এই দুইয়ের বিকল্প নেই।
বিশ্লেষকরা মনে করেন, বৈশ্বিক পরিসরে উদ্ভাবনের জোয়ার বইছে। তরুণদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতাকে প্রসারিত করতে প্রয়োজনীয় পরিকাঠামো বা পরিবেশ গড়ে তুলতে হবে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































