reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

নিহত ১, আহত ৪

যুক্তরাষ্ট্রে বিমানের ওপর আছড়ে পড়ল আরেক বিমান

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমানবন্দরে পার্কিং করা বিমানের ওপর আরেকটি মাঝারি আকারের বিমান আছড়ে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, বিমানটি কী কারণে রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। রানওয়েতে অবতরণের সময় লিয়ারজেড ৩৫এ বিমানটি ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট বিমানের ওপর আছড়ে পড়ে।

সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। যাতে ৬৭ জন নিহত হন। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় সাতজন এবং আরো ১০ জন নিহত হন আলাস্কাতে বিমান দুর্ঘটনায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়