reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০২০

ভারতে রাসায়নিক কারখানার বিষাক্ত গ্যাসে নিহত ৮

ভারতের অন্ধ্র প্রদেশে বিশাখাপত্তমের কাছে একটি কারখানার প্ল্যান্ট থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন কয়েকশত মানুষ।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানার প্লান্ট থেকে এই গ্যাস লিকেজের ঘটনা ঘটে।

রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার পর বহু মানুষ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত প্রায় হাজার খানেক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই কারখানার পাশের তিনটি গ্রাম থেকে বহু মানুষকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, কোনোভাবে ওই কারখানা থেকে স্টাইরিন গ্যাস ছড়িয়ে পড়ছে। আশপাশের তিনটি গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে ফেলা হচ্ছে।

রাসায়নিক প্ল্যান্টটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, ওই প্ল্যান্ট থেকে যে গ্যাস লিক হচ্ছে তা প্রথম টের পান এলাকার কাছাকাছি থাকা স্থানীয় বাসিন্দারাই।

আরআর ভেঙ্কটাপুরাম গ্রামের বাসিন্দারাই জানান যে, তাদের চোখ হঠাৎ করে খুব জ্বালা করতে শুরু হয়েছে ও নিঃশ্বাস-প্রশ্বাসে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। এরপরেই অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

বিশাখাপত্তনম পৌরসভার পক্ষ থেকে টুইট করে স্থানীয় এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে তাদের ঘর থেকে বাইরে না আসার অনুরোধ করা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,বিষাক্ত গ্যাস,রাসায়নিক কারখানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়