reporterঅনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল, ২০২২

মারা গেছেন অভিনেতা অপূর্বর বাবা

ছবি : সংগৃহীত

জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক মারা গেছেন। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টা নাগাদ উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অপূর্ব নিজেই।

অপূর্ব তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ’

অপূর্বর বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টিভি অভিনেতা,জিয়াউল ফারুক অপূর্ব,বাবা,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়