কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কটিয়াদীতে ১১০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে বাবা-ছেলে গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে নিজের বাড়িকেই মাদক ব্যবসার কেন্দ্রে পরিণত করেছিলেন বাবা-ছেলে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে স্থানীয় লোকজনের সহায়তায় কটিয়াদী মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় হাতেনাতে ইয়াবাসহ পিতা ও পুত্রকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে এলাকার চিহ্নিত মাদক কারবারি ইমরান ও তার ছেলে হাসান মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়