reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৬

নগ্ন হয়ে অভিনয় করেছিলেন যেসব বলিউড অভিনেত্রী

অভিনয় জগতে অভিনেত্রীদের নগ্ন হওয়ার খবর নতুন নয়। বড় পর্দায় নগ্ন হয়ে অভিনয় করেছেন পৃথিবীর অনেক অভিনেত্রী। সেই তালিকায় রয়েছে ভারতও। নিচে ভারতের কিছু অভিনেত্রীদের নগ্ন হওয়ার তথ্য তুলে ধরা হল-

প্রিয়াঙ্কা বোস (‘গাঙ্গোর’, ২০১০):

বাংলা, সাঁওতালি ও ইংরেজি ভাষায় নির্মিত ‘গাঙ্গোর’ ছবির পরিচালক ছিলেন ইতালীয় পরিচালক ইতালো স্পিনেলি। এক সাঁওতালি মহিলা তার শিশুকে যখন স্তন্যপান করাচ্ছে, তখন তার ছবি তোলে এক চিত্র সাংবাদিক। সেই ছবিকে ঘিরে আবর্তিত হয় ফিল্মের কাহিনি। সেই স্তন্যদানের দৃশ্যে সাঁওতালি মা-এর ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা বোস। এই দৃশ্যের প্রয়োজনে ক্যামেরার সামনে ঊর্ধ্বাঙ্গ উন্মোচন করেছিলেন তিনি।

স্বস্তিকা মুখোপাধ্যায় (‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ২০১৫):

‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ ছবিতে প্রায় নগ্ন হয়ে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এ নিয়ে সমালোচনা কম হয়নি।

শুভ্রা বসু (‘পরম্পর’, ২০০৩):

আর্ট কলেজে ন্যুড মডেল হিসেবে এক সময়ে কাজ করেছিলেন অমলিনা। বয়সকালে অর্থাভাবে নিজের পুত্রবধূ বুলিকেও একই পেশার দিকে ঠেলে দেন তিনি। এই ঘটনা নিয়েই গড়ে উঠেছে প্রণবকুমার দাশ পরিচালিত ‘পরম্পর’ ছবি। বুলির চরিত্রে অভিনয় করেছিলেন শুভ্রা বসু। ফিল্মের প্রয়োজনে একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন শুভ্রা।

পাওলি দাম (‘ছত্রাক’, ২০১১):

‘ছত্রাক’ ছবির দৃশ্যটি ইতিমধ্যেই ইন্টারনেটের দৌলতে অনেকেরই দেখা হয়ে গিয়েছে। এই দৃশ্যেও পাওলির সঙ্গী ছিলেন অনুব্রত। শ্রীলঙ্কান পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত ফিল্মটির সেই বিখ্যাত দৃশ্যটিতে পাওলির সম্মুখ-নগ্নতা ধরা পড়েছিল।

ঋ (‘গান্ডু’, ২০১০):

এই তালিকায় আরো একটি নাম বাঙালি অভিনেত্রী ঋ-এর। কিউ পরিচালিত ‘গান্ডু’ ছবিতে সহ-অভিনেতা অনুব্রতর সঙ্গে একটি শয্যাদৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন ঋ। তার গোপনতম অঙ্গও ধরা পড়েছিল ক্যামেরায়। এর পরে ‘কসমিক সেক্স’ নামের আর একটি ফিল্মেও নগ্ন হয়ে অভিনয় করেছিলেন ঋ।

সীমা রহমানি (‘সিনস’, ২০০৫):

বিনোদ পাণ্ডে পরিচালিত ‘সিনস’ নামের ছবিটি এক ক্যাথলিক পাদ্রির কাহিনি, যিনি একটি অল্পবয়সি মেয়ের সঙ্গে প্রণয়-সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন। ফিল্মের একটি অংশে শাইনি আহুজার সঙ্গে ভালবাসার দৃশ্যে সীমা রহমানি সম্পূর্ণ নগ্ন হন। তার শরীরের সামনের অংশও সম্পূর্ণ ধরা পড়ে ক্যামেরায়। ক্যাথলিক সমাজ এই ফিল্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

দীপা শাহি (‘মায়া মেমসাব’, ১৯৯৩):

কেতন মেহতা পরিচালিত ‘মায়া মেমসাব’ ছবির একটি শয্যাদৃশ্যে শাহরুখ খানের সঙ্গে নগ্ন হয়েছিলেন দীপা। ছবিটি ছিল ‘মাদাম বোভারি’র একটি অক্ষম ভারতীয় সংস্করণ।

সিমি গ্রেবাল (‘সিদ্ধার্থ’, ১৯৭০):

হারম্যান হেসের উপন্যাস অবলম্বনে কনরাড রুকস পরিচালনা করেন ইংরেজি ভাষার ‘সিদ্ধার্থ’ ছবি। এর একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেছিলেন সিমি। সঙ্গে ছিলেন শশি কাপুর। দৃশ্যটি স্বভাবতই যথেষ্ট বিতর্ক তৈরি করে।

রাধিকা আপ্তে (‘পার্চড’, ২০১৬):

সাম্প্রতিক ছবি লীনা যাদব পরিচালিত ‘পার্চড’ ছবিতে তাকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল। ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসনীয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নগ্ন হয়ে অভিনয়,যেসব বলিউড অভিনেত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist