reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ডিসেম্বর, ২০১৯

গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আর নেই

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক্তার মো. ইউনুস আলী সরকার (৬৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নবী নেওয়াজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান জানান, তিনি দীর্ঘ দিন থেকে ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন।

ডাক্তার মো. ইউনুস আলী সরকার সংসদীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকতি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি একই আসন থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন আ. লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার।

সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান জানান, ডাক্তার মো. ইউনুস আলী সরকার বিগত ১৬ বছর থেকে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া পেশাজীবী সংগঠন ডাক্তারদের ‘বিএমএ’ এর যুগ্ম মহাসচিব ও ছাত্রজীবনে ছাত্রলীগ থেকে রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এবং দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

ডা. মো. ইউনুস আলী সরকারের জন্ম ১৯৫৩ সালের ১৫ জুন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,ডা. ইউনুস আলী,এমপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়