সাতক্ষীরা প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর, ২০১৯

সুন্দরবনে দস্যু বাহিনী প্রধান সিদ্দিক সহযোগীসহ আটক

সুন্দরবনে র‌্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে সিদ্দিক বাহিনী প্রধান সিদ্দিকসহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে। এ সময় সেখান অস্ত্র গুলি নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জুম্মান আলী গাজীর ছেলে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকুর রহমান (৩৪), তার সহযোগী কালিঞ্চি গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লাহ্ তলবদার (৩৩) ও হরিনগর গ্রামের আহম্মদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৪৫)।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে.কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জানান, খুলনা জেলার কয়রা থানাধীন মহেশ্বরীপুর এলাকায় সিদ্দিক বাহিনী জেলে ও মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের অভিযান চালানো হয়।

অভিযানকালে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ দুইজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৪শ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সাথে তার সম্পৃক্ততা আছে। আটক দস্যুদের নামে জেলার বিভিন্ন থানায় অস্ত্র-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরবন,দস্যু বাহিনী,র‌্যাব,বনদস্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়