ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ডিমলায় অবহিতকরণ সভা 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাটি আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রকুনুজ্জামান, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা তবিবুর রহমান।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে করণীয়, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়