ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধর্মপাশায় ৫৫ জন সদস্যের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে জয়শ্রী ব্রাক শাখার মাইকোফাইনেন্স (দাবি) এর অর্থায়নে ৫৫জন সদস্যের মাঝে বিনামূল্যে এক হাজার ১০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪জুন) দুপুর ১২টার দিকে জয়শ্রী ইউনিয়ন ব্রাক শাখার প্রাঙ্গণে ব্রাকের ওই শাখা হাঁসের বাচ্চা বিতরণের এই আয়োজন করে।

জানা যায়, চলতি বছরের বৈশাখ মাসে অতিবৃষ্টির কারণে কৃষকের কাঙ্ক্ষিত সোনার ফসল (বোরো) ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রাকের সেবাগ্রহীতার ৫৫ জন সদস্যের প্রতিজনের মাঝে ২০টি করে মোট এক হাজার ১০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাকের ধর্মপাশা শাখার এলাকাবস্থাপক উজ্জ্বল কুমার দাস, ব্রাক ডেভেলপমেন্ট ইউনিটের (বিডিইউ) আবু সাঈদ, এস এস লিড রফিকুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা হিসাব ব্যবস্থাপক সুমন দেবনাথ, জয়শ্রী শাখা ব্যবস্থাপক আব্দুল করিম প্রমুখ।

এছাড়া জয়শ্রী ব্রাক শাখার অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়