হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

হালদায় অভিযানে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নদীর রামদাস মুনশীর হাট থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী বলেন,হালদা নদীর রামদাস মুনশীর হাট থেকে মোহরা পর্যন্ত অভিযান পরিচালনা করার সময় ৩টি অবৈধ ভাসা জাল ও ১টি চারগেরা জাল জব্দ করা হয়।

অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৬ হাজার মিটার এবং বাজার মূল্য আনুমানিক ২৭ হাজার টাকা হবে বলে জানান। জব্দকৃত জাল গুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে জন সম্মুখে বিনষ্ট করা হয়।

তিনি আরো বলেন, হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় হালদা অস্থায়ী ক্যাম্পের ইন চার্জ হাবিবুর রহমান, এএস আই রমজান আলী ও হালদা প্রকল্পের পাহারাদার আলামগির ও হাসান মুরাদ সহযোগীতা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়