তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেন(৩৫)-কে আটক করেছে নিউ হেয়ার ইপুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হতাচেষ্টার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তাকে আসামি করা হলে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে সিরাজ গঞ্জ ও উল্লাপাড়া থানায় আরো পৃথক দুটি মামলা রয়েছে।
রুবেল হোসেন নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক।
তাকে সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো: আফজাল হোসেনর ছেলে।
তবে পরিবারের পক্ষ থেকে রুবেলের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলা হয়, তিনি ওই ঘটনার সাথে কোনো ভাবেই জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পিডিএস/এমএইউ









































