সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ সালমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. ফারহান-উজ-জামান জানান, বুধবার (১৭ জুন) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার ডিককুল উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে।
তিনি আরো জানান, গত ১৭ জুন র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অভিযুক্তকে ইয়াবাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পিডিএস/এমএইউ








































