অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা

বুধবার (১৭ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্হাপকগণের উপস্থিতিতে মেঢাবিবি-৬-এর আওতাধীন সালেহপুর, আমিনবাজার, ঢাকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্ট এলাকার লোকজনকে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এছাড়া তিনি আরো জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণের ফলে বৈধ গ্রাহকবৃন্দ প্রাপ্য গ্যাসের সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।
অভিযানে জনৈক মো. জহিরুল ইসলাম (গ্রাহক সংকেত নং: ১০৪-০৮১২১৮), ঠিকানা: দাগ-২৮, সালেহপুর, আমিনবাজার, ঢাকার আঙিনায় আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে ওয়াশিং কারখানায় গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করতে লক-উইং ককে প্লাস্টিক সীল স্থাপন করা হয়।
তা ছাড়া, কাসেমুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা ঢাকা, ঠিকানা সালেহপুর, আমিনবাজার, ঢাকা আঙ্গিনায় অবৈধভাবে মডিফাইড বার্ণারে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করতে লক-উইং ককে প্লাস্টিক সীল স্থাপন করা হয়।
অভিযানকৃত এলাকায় কোম্পানির ১। শরিফ মিয়া(গ্রাহক সংকেত নং: ১০৪-০৬৬৫৬৯), ২। আব্দুল করিম হোসেন, (গ্রাহক সংকেত নং: ১০৪-০৬২৬০০), ৩। উজির মিয়া (গ্রাহক সংকেত নং: ১০৪-০৯৫৪১৪), ৪। ব্যবহার বেগম, (গ্রাহক সংকেত নং: ১০৪-০৮১৬৮০), ৫। আব্দুল মান্নান (গ্রাহক সংকেত নং: ১০৪-০৫৫৫৫৬) ৫ জন বৈধ গ্রাহকের আঙিনায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করতে লক-উইং ককে প্লাস্টিক সীল স্থাপন করা হয়।
অপরদিকে জনাব মোছা. ফারহানা আরেফিন জুঁই (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের নেতৃত্বে জোনাল বিক্রয় অফিস- টাঙ্গাইল, আবিবি- চন্দ্রার আওতাধীন নাজিরপাড়া, গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এর মোট ২টি স্পটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য ৩/৪ ইঞ্চি ব্যাসের ৭৪০ ফুট জি/আই পাইপ অপসারণসহ আনুমানিক ৫৬টি বাড়ির ৬৩ ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ৫টি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্হায়ীভাবে বিচ্ছিন্ন(কিলিং) করা হয়।
তা ছাড়া, ২টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দসহ অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের জন্য ৩ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ২ জন অবৈধ গ্যাস ব্যবহারকারী থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।








































