তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
১৮ জুন, ২০২৬
কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ছবি : প্রতিদিনের সংবাদ
কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে রাইসা আক্তার জানায়, টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে মো. ইসমাইল মানিকের সঙ্গে তার ছোট ভাই রাজিব ইসলাম সাগরের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব ইসলাম সাগর কোদাল দিয়ে বড় ভাইয়ের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাৎক্ষণিকভাবে ইসমাইল মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































