গাজীপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাজীপুরে ৪৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

গাজীপুরের শ্রীপুর উপজেলার এলাকা থেকে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার সবুজবাগ এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর গাজীপুরের স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সোয়া ১১টার দিকে তথ্য প্রযুক্তির সহয়তায় র‌্যাব-১ এর গাজীপুরের স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা জানাতে পারে শ্রীপুর উপজেলার সবুজবাগ এলাকার ফরেস্ট অফিসের পিছনে একটি বাড়িতে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মো. রুমান (৩২) এবং মো. মহসীন (৪০) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়