গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার মাদক কারবারী গেপ্তার

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী রোকন (৩৩) কে গেপ্তার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।
মঙ্গলবার ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর মধ্যপাড়া গ্রামের একটি মাছের খামারের ঘরে অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা থেকে মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলামের নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গেপ্তারকৃত রোকনের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ফয়েল পেপার, একটি লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গেপ্তারকৃত রোকনের বিরুদ্ধে এর আগেও গাইবান্ধা সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে।









































