পুঠিয়া প্রতিনিধি
পুঠিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিক্ষক - শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো তাদের নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার গুলো প্রদর্শন করে। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে প্রযুক্তির বিষয়ে কথা বলেন।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা মিলনায়তনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী ৫ আসনের (পুঠিয়া -দুর্গাপুর) মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এছাড়াও দলের অনেক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









































