reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০২৫

জামেয়া ইসলামিয়া ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসায় শেষ ছবক অনুষ্ঠিত

বৃহস্পতিবার বরিশাল নগরীর জামেয়া ইসলামিয়া ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসায় বোখারী এর শেষ  ছবক অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের সংবাদ।

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসায় বোখারী এর শেষ ছবক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় নগরীর কাশিপুর শাহ পরাণ সড়কস্থ মাদরাসার নিজস্ব ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দাতা সদস্য আলহাজ্ব মো. হাফিজুর রহমান খান নান্না।

ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুখারী শরীফের আখেরী ছবক প্রদান করেন শায়খুল হাদীস আলহাজ্ব হযরত মাও: মুফতী শাব্বির আহমেদ দামাত বা:।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পীর সাহেবের নায়েবে মোহ তামিম আলহাজ্ব মাও: মো. মামুনুর রশীদ খান ইউসুফী।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দাতা সদস্য আলহাজ্ব মো. মফিজুর রহমান খন নাসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠিতা পিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. নাসির উদ্দীন মাহমুদ খান, অত্র প্রতিষ্ঠানের শায়খুল হাদীস আলহাজ্ব হযরত মাও: ফয়জুল্লাহ হক্কানি, শায়খুল হাদীস আলহাজ্ব হযরত মাও: মুফতী আব্বাস আলী, অত্র মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাও: শফিকুর রহমান, সিনিয়র মুহাদ্দিস হযরত মাও: আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও খতমে বোখারী ও আখেরী ছবক প্রদান অনুষ্ঠানে অসংখ্য ওলামাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় জ্ঞানী গুনী ব্যাক্তিবর্গ এবং ছাত্রী অভিভাবকরা উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামেয়া ইসলামিয়া ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসা,ছবক অনুষ্ঠিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়