চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই, ২০২৪
রহনপুরে রাস্তার কাজের উদ্বোধন

ছবি: প্রতিদিনের সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুরের রহনপুর পৌর এলাকার উপজেলা অডিটোরিয়াম থেকে সিটি ব্যাংক পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকেলে এই কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউআইডিপি-২) অর্থায়নে ২৯ লাখ ২৮ হাজার ৯০০ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হবে।
সড়ক সংস্কার কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সমাজসেবক মুশা মার্চেন্ট, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, নারী কাউন্সিলর শেফালী বেগমসহ অন্যরা।
পিডিএস/আরডি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































