কক্সবাজার প্রতিনিধি

  ১২ জুলাই, ২০২৪

রামুতে সংযোগ সেতুর গোড়ায় ধস, চলাচলে ঝুঁকিতে স্থানীয়রা

কক্সবাজারের রামুতে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতুটি নির্মাণের কয়েক বছরেই বৃহস্পতিবার ভাঙনের মুখে পড়েছে। ছবি: প্রতিদিনের সংবাদ

কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েক বছরেই ভাঙনের মুখে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু। গত বৃহস্পতিবার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজের ফলে সেতুর সংযোগ সড়ক দ্রুত ধসে গেছে, এর খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। ভাঙনের কবল থেকে সেতুটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কারের দাবি তাদের।

জানা গেছে, উপজেলার রাজারকুল ও মনিরঝিল দুই গ্রামের হাজারো মানুষ সংযোগ সেতু দিয়ে পারাপার হয়। হঠাৎ সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, ‘সেতুর গোড়ায় ভাঙনের বিষয়টি জানতে পেরেছি। জরুরি ভিত্তিতেই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রামু,কক্সবাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়