প্রতিদিনের সংবাদ ডেস্ক
পিকআপের সঙ্গে সংঘর্ষ
বেগমগঞ্জে সড়কে গেল মা-মেয়ের প্রাণ

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা ও তার দুই বছরের মেয়ে মারা গেছে। উপজেলার ছালামের দোকান এলাকার সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় ওই শিক্ষিকার দুই মেয়েসহ আরও তিনজন আহত হয়েছে।
নিহতরা হলেন—মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার মেয়ে নিভি রানি মজুমদার (২)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।
বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, চৌমুহনী চৌরাস্তা থেকে অটোকিশাটি আপানিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পলি ও তার মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করে।
পিডিএসও/হেলাল









































