মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০১৮

সরসপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরসপুর ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দ্রুতগতিতে এগিয়ে চলছে। এলাকার উন্নয়ন হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ। সরেজমিনে গিয়ে ওই ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে আনা হয়েছে। ইতোমধ্যেই কিছু উন্নয়ন কর্মকান্ড সমাপ্তি হয়েছে এবং কিছু উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপির আন্তরিকতায় ওই ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। মোঃ তাজুল ইসলাম এমপির উন্নয়ন কর্মকান্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন সরসপুর ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান। সরসপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করায় ইউনিয়নবাসী মোঃ তাজুল ইসলাম এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি ওই ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসূচীর কাজ ৯টি ওয়ার্ডের মধ্যে কিছু কিছু ওয়ার্ডের কাজ সমাপ্তি হয়েছে এবং কিছু কিছু ওয়ার্ডের কাজ চলমান রয়েছে। এই ইউনিয়নের বাইশগাঁও থেকে ঘোটরা পর্যন্ত একটি নতুন মাটির রাস্তার কাজ চলমান। এ রাস্তার কাজ সমাপ্ত হলে নতুন এক যোগাযোগের নেটওয়ার্ক সৃষ্টি হবে। এছাড়াও বাইশগাঁও থেকে বাতাবাড়িয়া পর্যন্ত একটি নতুন পাকা রাস্তার কাজ সমাপ্ত হয়েছে।

বাতাবাড়িয়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে একটি দ্বিতল ভবনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বড় চাঁদপুর থেকে কোম্পানী বাজার পর্যন্ত একটি নতুন পাকা রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। নতুন দুটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই দুটি কমিউনিটি ক্লিনিকের কাজ শুরু করা হবে।

এদিকে জনতা বাজার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাট করা হয়েছে। রুদ্রপুর থেকে আল আমিন একাডেমী পর্যন্ত এবং আল আমিন একাডেমী থেকে ভাউপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দুটি পাকা রাস্তা করা হয়েছে।

বড় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন করা হয়েছে। কোম্পানি বাজারের ভিতরে থাকা বিভিন্ন সড়কগুলো ইটের সলিং করা হয়েছে। জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন করা হয়েছে। বিভিন্ন মসজিদে উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পাকা রাস্তাগুলোর পাশে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবন সংস্কার করা হয়েছে। কোম্পানি বাজার থেকে বিপুলাসার পর্যন্ত একটি নতুন রাস্তা করা হবে।

উল্লিখিত উন্নয়ন কর্মকান্ডগুলো ছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, ১০ টাকা কেজিতে চাল বিতরণসহ বহু কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। এলাকার জনগণের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন থেকে অবহেলিত সরসপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড হতে দেখে আমাদের কাছে ভালো লাগছে। আর কোন এমপি আমাদের এই ইউনিয়নে এরকম উন্নয়ন করেনি।

আমরা এমপি তাজুল ইসলামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। এছাড়াও আমাদের ইউনিয়নে উন্নয়ন করায় মাননীয় এমপি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখিত কাজগুলো ছাড়াও আরোও বহু উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলমান কাজগুলো ছাড়াও সরসপুর ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম এমপি আরো বহু উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। এছাড়াও সরসপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে প্রচার করে যাচ্ছেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উন্নয়ন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist