reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০২৬

আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিংয়ের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের জন্য ইএমআই সুবিধা আরও সম্প্রসারণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স বিপণন প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ট্রেজারি মো. শাহ নওয়াজ এবং অফিসার-ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়