reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন শাহবাজ শরিফ

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে বহুল প্রত্যাশিত শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য সুইজারল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ইতোমধ্যে ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। বর্তমানে এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। যে কারণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রস্তাবিত সফর স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের পরবর্তী কৌশলগত কয়েক স্তরের প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেছেন, এই সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে এবং প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ-অবরোধ প্রত্যাহার করে নেবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়