reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০২৬

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের এমডির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।এ সময় দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেয়া হয়। লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক খন্দকার সাফ্ফাত রেজা এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিব খাইরুন্নেছা; লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ইফতেখার আলম ও লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মো. সায়মন ইবনে মুজিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়