তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ফোনের কাভারের হলুদ দাগ দূর করবেন যেভাবে

স্মার্টফোনে কমবেশি সবাই কাভার ব্যবহার করেন। রঙিন কাভার হোক কিংবা স্বচ্ছ যেকোনোটাই কয়েক দিন ব্যবহারের পর হলুদ হয়ে যায়। তখন ফোনটি দেখতে খুবই পুরোনো লাগে। ভালো পোশাকের সঙ্গে হাতে স্মার্টফোনটিও তখন মানায় না।

বেশির ভাগ মানুষ ফোনের রং দৃশ্যমান রাখতে স্বচ্ছ কাভার পছন্দ করেন। তবে স্বচ্ছ কাভার কয়েক দিন ব্যবহারে একেবারে লালচে হলুদ রং ধারণ করে। খুব সহজেই কিন্তু মোবাইল ফোনের কাভারের হলুদ দাগ দূর করতে পারবেন। জেনে নিন উপায়- বেকিং সোডা

বেকিং সোডা সেই এমন জেদি দাগ দূর করতে খুবই কার্যকর। প্রথমে আপনার ফোনটি কাভার থেকে বের করে আলাদা করে রাখুন। কেসটি সিঙ্কে বা একটি পরিষ্কার তোয়ালের ওপরে রাখুন। তারপর বেকিং সোডা দিয়ে পুরোপুরি ঢেকে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর একটি টুথব্রাশ দিয়ে হালকাভাবে পানিতে ডুবিয়ে বৃত্তাকারভাবে কেসের ওপর ঘষুন। দাগগুলো হালকা হতে শুরু করলে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

এর পরও যদি আপনি হালকা হলুদ দাগ দেখেন তবে সামান্য গরম পানিতে কিছুটা ডিশ ওয়াশার ঢেলে নিন। তারপর একটি স্পঞ্জ বা টুথব্রাশের সাহায্যে এই মিশ্রণটি ফোনের কাভারে লাগান। তারপর ঘষে ধুয়ে ফেলুন। চেষ্টা করুন ফোনের কাভারটি সব সময় পরিষ্কার রাখতে এতে এমন হলুদ দাগ পড়বে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়