নিজস্ব প্রতিবেদক
দেশকে এগিয়ে নিতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে
- বিজ্ঞান সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তিনি আরো বলেন, ‘আমাদের গবেষকদের যে মেধা আছে, আমাদের ১৮ কোটি লোকের যে মেধা আছে, ইনোভেশনের যে সুযোগ আমাদের আছে, এটা বিশ্বের অনেক দেশের নেই। এটিকে আমাদের কাজে লাগাতে হবে।’
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের মাল্টি পারপাস হলে ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোদের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও লব্ধ জ্ঞান মূল্যায়ন’ শীর্ষক দুদিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফেলো ড. আবু হেনা মুহাম্মদ ইউসুফ ‘আনলকিং দ্য ব্লু ইকোনমি : মেরিন স্পাশিয়াল প্লানিং (এমএসপি) ফর দ্য সাসটেইনেবল ওশান গভর্ন্যান্স ইন দ্য বে অব বেঙ্গল’ শীর্ষক গবেষণা পত্র পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।
"





































