লালমনিরহাট প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

খালেদা জিয়ার হাতেই শিক্ষা আধুনিকায়ন হয়েছে

- ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী হাত ধরেই দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের প্রকৃত ভিত্তি রচিত হয়েছে। দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তার অনবদ্য অবদান এ দেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

গতকাল রবিবার লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৭২ লাখ ১৩ হাজার ৯৬২ টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত ভবনের দৃষ্টিনন্দন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়