মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২১ জুন, ২০২৬

মধুপুরে কূপেপড়া ছাগল তুলতে গিয়ে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে টেলকি জলই নামক স্থানে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে পিতা-পুত্রসহ ৪ জন মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে জলই গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। ছাগলটিও মারা গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, টাঙ্গাইল মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে একে একে ৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। এ সময় প্রথমে গ্রাবিয়েল নকরেক (৩৫) ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরবর্তীতে বাইর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরো ৩ জন প্রবেশ করেন। তাদের সবারই কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে অবগত করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়