রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
৮ ঘণ্টা আগে
রাঙ্গাবালীতে স্কুল ছাত্রী নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন এলাকার ১০ম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম (১৪) নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মোহন হাওলাদার রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ জুন রাতে নিজ বাড়ি থেকে সামনের দোকানে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি মরিয়ম। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ মরিয়ম চর লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বেগে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































