গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

মাদকাসক্তের লাঠির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাগ্রস্ত এক মাদকাসক্ত ব্যক্তির লাঠির আঘাতে গুরুতর আহত মমতাজ মন্ডল নামের এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ভুতগাড়ী গ্রামে গত ৫ জুন বিকালে কৃষক মমতাজ আলী মন্ডল (৫০) স্থানীয় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় একই গ্রামের মৃত খাড়া কৃষ্টির ছেলে মাদকাসক্ত প্রভাব কৃষ্টি (৩৬) তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন তৎক্ষণিক তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন বিকালে তিনি মারা যান। হাসপাতালে পোস্টমর্টেম শেষে ৮ জুন সন্ধ্যায় মমতাজ আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার একটি এজাহার দায়ের হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়