স্বাস্থ্য ডেস্ক

  ২৪ জুন, ২০২৬

টিকাদানে নিরাপদ মাতৃত্ব- মা ও শিশুর সুস্বাস্থ্যে সূর্যের হাসি

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় দেশের অন্যতম আস্থার প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক। বর্তমানে দেশে হামের ঝুঁকি মোকাবিলায় শিশুদের সুরক্ষা একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকারের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সঙ্গে একাত্ম হয়ে সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিকসমূহ মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সূর্যের হাসির

স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হাজারো শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে, যা রোগ প্রতিরোধ, শিশুমৃত্যু হ্রাস এবং একটি সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ

অবদান রাখছে।

প্রতি বছর সরকারের নিয়মিত এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) কর্মসূচির সহায়ক হিসেবে এবং নিজস্ব উদ্যোগে সূর্যের হাসি লাখ লাখ শিশুকে বিভিন্ন জীবনরক্ষাকারী টিকা প্রদান করে থাকে। এসব টিকার মধ্যে রয়েছে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পোলিও, হাম, রুবেলা, ডায়রিয়া, চিকেনপক্স এবং কলেরার মতো প্রতিরোধযোগ্য রোগের টিকা। এই কার্যক্রম শিশুদের পূর্ণাঙ্গ টিকাগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি রোগ ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করছে।

শিশুস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা সূর্যের হাসি গত পাঁচ বছরেই রেকর্ড অনুযায়ী প্রায় ৫০ লাখ টিকা প্রদান করেছে। তবে টিকাদান ক্যাম্পেইনের সময় অতিরিক্ত কর্মচাপ ও সীমিত সময়ের কারণে মাঠপর্যায়ে প্রদত্ত সব টিকার হিসাব নথিভুক্ত করা সম্ভব হয় না। ফলে বাস্তবে প্রদত্ত টিকার সংখ্যা রেকর্ডকৃত সংখ্যার তুলনায় আরো উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হয়। এছাড়াও কিশোরী ও মায়েদের জন্য জরায়ুমুখ ক্যানসার, ধনুষ্টঙ্কার এবং হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য রোগের টিকাও নিয়মিতভাবে প্রদান করে আসছে সূর্যের হাসি।

ইউএসএইড-এর অর্থায়নে যাত্রা শুরু করা সূর্যের হাসি ক্লিনিকসমূহ গত ২৯ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল, শহর ও মফস্বলজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে লাখো মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছে। গর্ভবতী মায়েদের জন্য গর্ভকালীন সেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, নিরাপদ প্রসব এবং প্রসব-পরবর্তী মা ও নবজাতকের পরিচর্যার মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

একজন সুস্থ মায়ের হাসি, একটি নিরাপদ নবজাতকের কান্না এবং একটি পরিবারের স্বস্তির পেছনে রয়েছে সূর্যের হাসির নিরলস প্রচেষ্টা। নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং মা-শিশু মৃত্যুহার হ্রাসে দীর্ঘদিনের এই অবদান দেশের জনস্বাস্থ্য খাতে এক মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। একই সঙ্গে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করে সূর্যের হাসি জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান আরো সুদৃঢ় করেছে। অনুদানবিহীন কঠিন বাস্তবতার মধ্যেও প্রতিষ্ঠানটি লাখ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে চলেছে।

বর্তমান হাম পরিস্থিতিতে সকল অভিভাবক ও পরিচর্যাকারীদের প্রতি আহ্বান- শিশুদের বয়স অনুযায়ী প্রয়োজনীয় সব টিকা গ্রহণ নিশ্চিত করুন। নিকটস্থ সূর্যের হাসি ক্লিনিক, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অথবা অন্যান্য অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের হামসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। একটি সুস্থ, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সময়মতো টিকাদানের কোনো বিকল্প নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়