বিনোদন প্রতিবেদক

  ১৫ ঘণ্টা আগে

বাবা দিবসে দোলার কণ্ঠে আনন্দের গান

বিশ্ব বাবা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশ হলো কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। যার কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এটি শিল্পী দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে প্রকাশ হয়েছে। বাবাকে হারানোর দুই বছর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি তৈরি করেছেন দোলা।

গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে দোলা বলেন, ‘বাবা হারানোর পর তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে বাবার অনেক স্মৃতি নিয়ে কথা বলতাম। একপর্যায়ে উনাকে বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করি। প্রথমে তিনি বিষয়টিকে কঠিন বললেও, আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে পরদিনই চমৎকার এই লিরিকটি পাঠান। গানটি মূলত আমার জীবনের এক প্রামাণ্য চিত্র।’

দোলা আরো জানান, যাদের বাবা বেঁচে আছেন, তাদের জন্য এই মিউজিক ভিডিওর শেষে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাবার সঙ্গে তার শেষ ফোনালাপের অডিওটিও স্মৃতি হিসেবে যুক্ত করা হয়েছে ভিডিওতে।

গানটি প্রসঙ্গে সুরকার কিশোর দাস বলেন, ‘বাবাকে নিয়ে গানটির কথাগুলো খুবই সুন্দর। দোলা তার সর্বোচ্চ দিয়ে গেয়েছে। কথার সঙ্গে মিলিয়ে একটি হৃদয়স্পর্শী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করি, যারা বাবা হারিয়েছেন, গানটি তাদের মন ছুঁয়ে যাবে।’

গীতিকার তারেক আনন্দ জানান, বাবা হারানো সন্তানদের ভেতরের শূন্যতা আর আবেগ জড়ানো ভালোবাসা প্রকাশের চেষ্টা থেকেই গানটি লেখা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়