বিনোদন প্রতিবেদক

  ১৫ ঘণ্টা আগে

ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ে ফিরেছে ব্রাজিল। সেই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও। ম্যাচ শুরুর আগে থেকে শেষ বাঁশি বাজার পর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে হলুদ জার্সির উৎসব।

খেলা নিয়ে সবর অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গতকাল রাতেই ভক্তদের সঙ্গে খেলার সময় পোস্ট করে মেতে উঠেছেন তর্কবিতর্কে। আজ ব্রাজিলের জয়ের পরে লিখেছেন, ‘অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল, শুভকামনা।’

চিত্রনায়িকা দীঘি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “চলুন, ব্রাজিলের জন্য গলা ফাটাই।”

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোনালিসা নিউইয়র্ক থেকে ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট করেছেন। সেখানে অন্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে উদযাপনের মুহূর্তও ভাগ করে নিয়েছেন তিনি।

কাঁঠালের গায়ে ব্রাজিলের পতাকা আঁকা একটি ছবি পোস্ট করে জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘সবাই এখন ব্রাজিল নিয়ে যেটা বলে।’

ব্রাজিল হাইতিকে ৩ গোল দেওয়ার পর ব্রাজিল সমর্থক নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘এখন থেকে মুখে কিছু কমু না।’

শাহনাজ খুশি তার ফেসবুক পোস্টে স্বামী বৃন্দাবন দাসকে লিখেছেন, ‘আমরা দুজন, দুই দলের ভক্ত, কিন্তু কখনো খারাপ বাক্য বিনিময় হয়নি।

কারণ, আমরা খেলাটার ভক্ত এবং তার (বৃন্দাবন দাস) প্রথম প্রেম, ফুটবল। যে দল বা দেশেরই খেলা হোক, তা সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ, ভদ্রলোক স্বয়ং একদা তুখোড় খেলোয়াড় ছিলেন। ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা।’

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের জার্সি গায়ে ছবি পোস্ট করে সংগীতশিল্পী পারশী লিছেছেন, ‘শুভ সকাল’।

মাতেউস কুনিয়ার ছবি পোস্ট করে ব্রাজিল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ফারিন খান। ছবিটি পোস্ট করে উপস্থাপক ও নির্মাতা দেবাষীস বিশ্বাস লিখেছেন, ‘শুভ সকাল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়