বিনোদন প্রতিবেদক
সেরা পরিবার প্রতিযোগিতায় গাইবেন রাশেদ

আজ সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএসের একটি ভবনে ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের রজত জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘সেরা পরিবার প্রতিযোগিতা’র গ্র্যা- ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করবেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাশেদ।
তিনি বলেন, ‘একই ক্লাবে এর আগে শ্রদ্ধেয় ইফতেখারুল ইসলাম টিটন ভাইয়ের আমন্ত্রণে সঙ্গীত পরিবেশন করেছিলাম। এছাড়াও টিটন ভাইয়ের আয়োজনে আরো বহু অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার সুযোগ হয়েছে আমার। এই শ্রদ্ধাভাজন মানষুটি আমাকে স্নেহ করেন, আমার কণ্ঠের গান তার ভালোলাগে। যে কারণে তিনি আমাকে বারবার গাইবারও সুযোগ করে দেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আজকের আয়োজনটি আমার জন্য অনেক ভালোলাগার কারণ আজ আমি একাই গান গাইবো এবং নিজের ও উপস্থিত সম্মানীত অতিথিদের অনুরোধেই গান গাইবো। যে কারণে আশা করছি আজকের আয়োজনটি অনেক উপভোগ্য হবে। ধন্যবাদ টিটন ভাইকে।’
এদিকে গত ১২ জুন বাংলাদেশের সঙ্গীতের দিকপাল সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে শিল্পকলায় অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানেও গান গাইবার সুযোগ হয়েছিল রাশেদের।
প্রসঙ্গত রাশেদ আপাতত তার নতুন কিছু মৌলিক গানের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরেই তিনি বেশ কয়েকটি নতুন মৌলিক গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন।
"









































