বিনোদন প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

উচ্ছ্বসিত দিঠি আনোয়ার

ঈদের আগেই যাত্রা শুরু হলো নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা দিঠি আনোয়ারের দীর্ঘদিনের স্বপ্নের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’। গত ২৪ মে আনুষ্ঠানিকভাবে এই ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হয়। তার নিজের বাবার লেখা শেষ গান ‘মেঘলা আকাশ’ গানটি প্রকাশের মধ্যদিয়েই এই চ্যানেলের যাত্রা শুরু হয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এই গানের সুর সঙ্গীত করেছেন অপু আমান। গানটিতে দিঠির সঙ্গে গেয়েছেনও তিনি। গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন দিঠি আনোয়ার। নিজের বাবার লেখা নিজেরই কণ্ঠে প্রকাশ পাবার পর এতোটা সাড়া পাবেন ভাবতেও পারেননি তিনি। তার চ্যানেলটি যেমন প্রতিনিয়তই অনেকেই সাবস্ক্রাইব করছেন আবার মেঘলা আকাশ গানটিও উপভোগ করছেন। দিঠি আবার সে বিষয়ে বেশ ফিডব্যাকও পাচ্ছেন।

দিঠি আনোয়ার বলেন, ‘এই মুহূর্তে আমি যুক্তরাষ্ট্রে দুই ছেলের কাছে আছি। জুলাই মাসে দেশে ফিরবো। দেশে ফিরে আমার এই চ্যানেলের জন্য কিছু পরিকল্পনা নেয়া আছে তা একে একে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কারণ চ্যানেল প্রকাশ করেইতো আর বসে থাকলে হবে না। তা চালু রাখার জন্য কন্টেন্ট লাগবে। সেই কন্টেন্ট নিয়েই ভাবছি আমি। আমার সঙ্গে নেপথ্যে থাকা অনেকেই নানা ধরনের পরিকল্পনা দিচ্ছেন। সেগুলোও নিয়ে ভাবছি আমি। তবে এই মুহূর্তে মেঘলা আকাশ গানটির সাড়া পাওয়া নিয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। আব্বুকে প্রতি পদে পদে ভীষণ মিস করি। যখন যেখানে গিয়েছি আব্বুর কারণে যে সম্মান পেয়েছি, তা একজন সন্তান হিসেবে ভীষণ গর্বের।’

এরইমধ্যে ‘দিঠি আনোয়ার’ চ্যানেলে দিঠির কণ্ঠে গাওয়া ‘জীবনের গল্প এতো ছোট নয়’, ‘ঢাকা শহর আইসা আমার’, ‘এক নদীরই উজান ভাটি’ কাভার সং হিসেবে প্রকাশিত হয়েছে। এই গানগুলোও বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন শ্রোতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়